আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলা,১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল
সিলেটের সময় ডেস্ক :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি বিচারকাজ সরাসরি সম্প্রচার করবেন ট্রাইব্যুনাল।
এর আগে এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে।
এ মামলায় প্রধান তিন আসামি হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন। এর মধ্যে মামুন আছেন। বাকিরা পলাতক।
