ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরান নতুন করে আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে আব্বাস আরাঘচি বলেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ নেই।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।
