সিলেটে আরও তিনজনের করোনা সনাক্ত, মোট ১৪

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে আরও তিনজনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ২৩ জনকে পরীক্ষা করে এদের সনাক্ত করা হয়।

এ তিনজনকে নিয়ে বর্তমানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

এদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন। ৪ জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগবী রাবেয়া ও আলহারামাইন হাসপতালে একজন করে করোনা সনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

মোট ১১৫ জনকে পরীক্ষা করে এই ১৪ জনকে সনাক্ত করা হয়। এরমধ্যে র‌্যাপিড কিট দিয়ে ১০৬ ও পিসিআর-এ ৯ জনকে পরীক্ষা করা হয়।

এ বিভাগের অন্যান্য