এবার খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত হানল ইরান

সিলেটের সময় ডেস্ক :

 

প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে শক্তিশালী খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান।আজ সোমবার দেশটির এলিট ফোর্স ইরানি বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এই হামলা চালায়।

আইআরজিসি জানায়, জায়নবাদের ক্রমাগত অপরাধের জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে।  খাইবার ক্ষেপণাস্ত্রের সঙ্গে সমন্বয় করে ড্রোন হামলাও চালানো হয়েছে বলেও জানায় তারা।

বিপ্লবী বাহিনী জাননায়, এই অভিযানে একাধিক আধুনিক খাইবার ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তারা নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে নিঁখুতভাবে হামলা চালিয়েছে।

এই হামলায় কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এ বিভাগের অন্যান্য