যথেষ্ট হয়েছে, এবার থামুন : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টা ১২ মিনিটে

গুতেরেস বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমাবর্ষণ, তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হতে হবে।’

গতকাল শুক্রবার প্রথমে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

এ বিভাগের অন্যান্য