টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় ১৭ নির্দেশনা জারি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, হাওরের পরিবেশ সংরক্ষণ, নৌ দুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ কমানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, নৌচালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলবেন এবং হাওরের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করবেন।
