ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত
ইসরায়েলি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সালামি ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরুর সময় রেভল্যুশনারি গার্ডস-এ যোগ দেন।
সেনাবাহিনীতে উন্নতি করতে করতে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য পরিচিত হয়ে ওঠেন।
২০০০ সালের পর থেকে তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষিতে, সালামি বৃহস্পতিবার বলেছিলেন, ইরান যেকোনো পরিস্থিতি, অবস্থা ও সম্ভাবনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা যুদ্ধ-কষাঘাত সহ্য করা ও অভিজ্ঞ জাতি।
