সিলেটে বৃষ্টি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

সিলেটের সময় ডেস্ক ঃ

 

সিলেটৈ বৃষ্টি ঝরছে, তবে তার পরিমাণ কিছুটা কমেছে।

বুধবার সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ জানিয়েছে সিলেটের আঞ্চলিক আবহাওয়া অফিস।

তারা জানায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্দ্যা ৬টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ২২ দশমিক ২৫ মিলিমিটার।

তবে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে সিলেট অঞ্চলের কোনো কোনো জায়গায বজ্রসহ ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বজ্রসহ বৃষ্টির হওয়ার মতো পরিবেশে সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কম হলেও এর উজানে, ভারতের আসাম মেঘালয় ও মনিপুর রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছেই।

এ বিভাগের অন্যান্য