‘পুশ-ইন’ ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। এটা ঠেকানো সম্ভব নয়। তাই এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার।
সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি। নমনীয়তার কোনো সুযোগ নেই।
এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।’
