গাজার ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি, ২২ ফিলিস্তিনি নিহত
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফায় মার্কিন-সমর্থিত গোষ্ঠী কর্তৃক পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে তরুণ ফিলিস্তিনিদের ওপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।
রবিবার (১ জুন) আল জাজিরার আরবি প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে।
