খালেদকে যে কারণে ধরলো পুলিশ

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে খালেদ আমিন (৩৭) নামের এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮ পিস ইয়াবা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিবেরবাজারস্থ অষ্ট্রেলিয়া পয়েন্ট এলাকা থেকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ফাঁড়ির একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

খালেদ আমিন জালালাবাদ থানার ফকিরেরগাঁও এর মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য