কানাডায় অবতরণের সময় উল্টে গেল উড়োজাহাজ
কানাডার টরোন্টো বিমানবন্ধরে অবতরণের সময় একটি ৮০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ আরোহী আহত হয়েছেন।
স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের মিনেসোডা থেকে ৭৬ যাত্রী ও ৪ ক্রু নিয়ে ডেল্টা এয়ার লাইনের উড়োজাহাজটি টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি উল্টে গেল তা জানা জায়নি।
এর আগে প্যারামেডিক সার্ভিস এএফপিকে জানায়, তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
টরোন্টো বিমানবন্দেরর প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বীরত্বপূর্ণ কাজ করেছেন জরুরি কর্মীরা। এরই মধ্যে অনেক যাত্রী তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।
