সৌদি আরবে ইসরায়েলের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক ঃ
সৌদি আরবের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন প্রস্তাবে কড়া সমালোচনা করেছে ফিলিস্তিন ও মিসর।গতকাল শনিবার তারা জানায়, নেতানিয়াহুর এই প্রস্তাব সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এক বিবৃতিতে ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘নেতানিয়াহুর এই প্রস্তাব বর্ণবাদমূলক ও অশান্তি সৃষ্টিকারী। এটি সৌদি আরবের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা পরিপন্থীও।
বিবৃতিতে তারা নেতানিয়াহুর মন্তব্যের জন্য বিশ্ববাসীকে সমালোচনার করার আহ্বান জানায়। ফিলিস্তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মহাসচিব হুসেন আল শেখ বলেন, ‘ইসরায়েল এখানে সৌদি সার্বভৌমত্বকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
ফিলিস্তিনের ভূমি শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্যই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছে মিসরও। তারা এই বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলি বক্তব্য সরাসরি সৌদি সার্বভৌমত্বে আঘাত এনেছে।’
