আওয়ামী লীগ নেত্রী জলি গ্রেপ্তার
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক পিপি অ্যাডভোকেট জেসমিন পারীভন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লবণচরার মোল্লাপাড়া মেইন রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেসমিন পারভীন আওয়ামী লীগের সদস্য।
