রাজবাড়ীতে ইউপি সদস্য যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
রাজবাড়ীতে ইব্রাহিম মোল্লা (৩৮) নামে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি রাজবাড়ী সদর উপজেলার রমাকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের খালেক মোল্লার ছেলে ও রামকান্তপুর ইউনিয়ানের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১০টার সময় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার তদন্তে সাজাপ্রাপ্ত আসামী তিনি। রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মোহাম্মদ মাহমুদুর রহমান আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ানের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।’
