বিপুল পরিমাণ আতশবাজি জব্দ, রাজধানীতে গ্রেপ্তার ২
বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ইমরানুল ইসলাম ও শাওন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘আমাদের নজরদারি জোরদার করা হয়েছে।
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজির কারণে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এ বছর আতশবাজি বন্ধে পুলিশের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছি এবং এর উৎস শনাক্ত করে জব্দের চেষ্টা করছি।
৫ আগস্ট থানায় অস্ত্র লুটের ঘটনার পর থার্টি-ফার্স্ট নাইট ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, এ বিষয়ে তিনি জানান, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের কোনো শঙ্কা নেই।
