মূল্যস্ফীতি ১০ শতাংশে আটকে রেখেছিল আ. লীগ
মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ পিষ্ট হলেও কাগজে-কলমে তা ১০ শতাংশের ঘরে আটকে রেখেছিল পতিত শেখ হাসিনা সরকার। বছরের শুরুতে জাতীয় নির্বাচনের পর থেকেই হঠাৎ বেড়ে যায় মূল্যস্ফীতি।
চাল, আলু, আটা, ডিম, মাংসের দাম বাড়তে থাকে। তার পর থেকে বেশির ভাগ নিত্যপণ্যের দাম কমেনি।
যার ফলে হাসিনা সরকারের নেওয়া সব পদক্ষেপই ভেঙে পড়ে। বাজার নিয়ন্ত্রণ করতে না পারলেও মূল্যস্ফীতির সঠিক তথ্য লুকিয়ে রাখতে ঠিকই সক্ষম হয় হাসিনা সরকার।
