মোবাইলে তোলা সেলফিই রায়হানকে গ্রেপ্তারের কারণ
চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তল্লাশিকালে মোবাইল ফোনে অস্ত্র হাতে ছবি দেখে পুলিশ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাতকানিয়ায় অভিযান চালিয় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
