সিলেটে আজ সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের সময় ডেস্ক :

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে সোয়া দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টাস্কফোর্সের অভিযানের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া নামকস্থান থেকে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশী রসুন ও ১০০ কেজি সুপারি জব্দ করা হয়।

অন্যদিকে,  সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ী, ৩২১ বোতল মদ, ২ টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮ টি নৌকা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য