শহীদের রক্তে অর্জিত বিজয়কে ধরে রাখতে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা হাবিবুর রহমান

সিলেটের সময় ডেস্ক :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও  সিলেট অঞ্চলের টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাজারও মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে স্বৈরশাসনের অবসান হয়েছে। শহীদদের আত্মত্যাগ ও রক্তে অর্জিত এ বিজয়কে ইসলামের বিজয়ে পরিণত করতে আলেম উলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতিকে পথ দেখাতে এগিয়ে আসতে হবে।’’

শনিবার (১৯ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখা আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘‘গত ১৮ বছর পুরো দেশ ছিলো একটি কারাগার। অন্যদিকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দুর্নীতির মচ্ছবে মত্ত ছিল আওয়ামী লীগ। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে কোটা পদ্ধতি ও প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশাসনের সর্বত্র তারা অথর্ব ও দুর্নীতিবাজ লোক দিয়ে দেশকে দুর্নীতি আর বৈষম্যের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। ছাত্র-জনতার ত্যাগ ও কোরবানীর মাধ্যমে বাংলাদেশ আজ সেই জিম্মি-দশা থেকে মুক্তি পেয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে।

‘‘দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম, মুসলিম জাতিসত্ত্বা গত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ হাজারও নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে শহীদ করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম।

উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা খালেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উলামা মাশায়েখ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ইসলাম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের ইসলামীর আমীর এমাদুল ইসলাম, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ খান, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শরফ উদ্দিন, খেলাফত মজলিস বড়লেখা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা হুসাইন আহমদ, বড়লেখা মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদীর, গৌড়নগর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সামসুল হক, সুজানগর আইডিয়েল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল বাছিত, বড়লেখা উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, পেশাজীবী পরিষদের বড়লেখা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য