টাঙ্গুয়ার হাওরে প্রাণ গেল পর্যটকের
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার ডুবে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হাওরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডুবুরী দলের সহায়তায় ঘটনাস্থলের কিছুদূর সামনে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ওই ব্যাংক কর্মকর্তা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। মোহাম্মদ আলী আহসান জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হাসেম
বৃহস্পতিবার বিকেলে ওই ব্যাংক কর্মকর্তাসহ তাদের সহকর্মীদের ৩০ সদস্যের একটি দল টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যান। তার দু’টি ছেলে রয়েছে।
