এল সালভাদরে হেলিকপ্টার বিধ্বস্ত, পুলিশপ্রধানসহ সব আরোহী নিহত
এল সালভাদরের পুলিশপ্রধান আরো কয়েকজনের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় মধ্য আমেরিকার দেশটিতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোট ৯ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।
সামরিক বাহিনী এক্সে এক পোস্টে বলেছে, ‘রাজধানী সান সালভাদরের প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে পাসাকুইনায় বিধ্বস্ত হওয়া সালভাদোরান বিমানবাহিনীর ইউএইচ-১এইচ হেলিকপ্টারটিতে থাকা সবার মৃত্যু নিশ্চিত করার জন্য আমরা দুঃখিত।
মানুয়েল কোটো প্রায় ৩৫ মিলিয়ন ডলার আত্মসাৎ করার অভিযোগে পলাতক ছিলেন। তাকে রবিবার হন্ডুরাসে আটক করা হয়। হন্ডুরাসের নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ এক্সে জানিয়েছেন, আটকের সময় তিনি ‘একজন মানবপাচারকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পালানোর চেষ্টা করছিলেন’।
অ্যাটর্নি জেনারেল রডলফো ডেলগাডো এক্সে বলেছেন, সংশ্লিষ্ট দলগুলো উদ্ধার ও দ্রুত শনাক্তকরণের জন্য সম্ভাব্য সব কিছু করছে।
দেশটির গ্যাংগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্টের কঠোর দমনপীড়ন মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনা কুড়িয়েছে। পাশাপাশি তার জনপ্রিয়তাও আকাশচুম্বী হয়েছে। সমর্থকরা তাকে সহিংসতায় ক্লান্ত সমাজে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে আনার জন্য কৃতিত্ব দিয়ে থাকেন।
সূত্র : এএফপি, বিবিসি
