নোয়াখালীতে বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরাহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, বাসচাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য