পার্লামেন্টে আস্থা ভোটে হারলেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার পুষ্পকমল দহল প্রচণ্ড শুক্রবার সংসদীয় আস্থা ভোটে হেরেছেন। হিমালয় প্রজাতন্ত্রের অস্থিতিশীল নেতৃত্ব এখন উন্মুক্ত। তিনি মাত্র ১৮ মাস আগে কার্যভার গ্রহণ করেছিলেন।
নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের সময় দহল হাজারো বিদ্রোহীর নেতৃত্ব দিয়েছেন।
সবচেয়ে বড় মিত্র উদারপন্থী কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টি গত সপ্তাহে প্রচণ্ডের সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে।
পার্লামেন্টের স্পিকার দেব রাজ ঘিমিরে ব্যালট গণনা করার পরে ঘোষণা করেন, ‘প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলকে আস্থা ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে।
সূত্র : এএফপি, রয়টার্স
