সিলেটে ধরা পড়লো আরও চোরাই চিনি
সিলেটের সময় ডেস্ক :
সিলেটে বৃহস্পতিবার (১১ জুলাই) আলোচনায় চোরাই চিনি। সকালে প্রায় দেড় কোটি টাকার চিনি জব্দের পর এবার জানা গেলো মহানগরের পাইকারি বাজার কালিঘাট থেকে একটি পিকআপভর্তি ৩ লক্ষ ২৩ হাজার টাকার ৬০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ।
তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বুধবার দিবাগত (১১ জুলাই) রাত ২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার কালিঘাট কালিমন্দিরের পার্শ্ববর্তী গলি থেকে একটি পিকআপভর্তি এসব চিনি জব্দ করে থানাপুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় পিকআপটি ফেলে এর চালক পালিয়ে যান।
