কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী
চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যোক্তিকতা নেই।’
আজ রবিবার (৭ জুলাই) সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘যুব মহিলা লীগ সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। বিএনপি-জামায়াত যুব মহিলা লীগের নেতাকর্মীদের অকথ্য নির্যাতন করেছে।’
সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
