ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট আজ, সহিংসতার শঙ্কায় পুলিশ মোতায়েন
বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ফ্রান্সে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আজ রবিবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা। ভোটে সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
মধ্যপন্থী প্রধানমন্ত্রী গাব্রিয়েল আত্তাল গত শুক্রবার বলেন, কট্টর ডানপন্থী সরকার শুধু ঘৃণা ও সহিংসতা বয়ে আনবে।
গত রবিবার প্রথম দফার ভোটে ন্যাশনাল র্যালি সর্বোচ্চ ৩৩ শতাংশ ভোট পেয়েছে। প্রথম দফায় প্রতি তিনজন ভোটারের একজন উগ্র ডানপন্থী দলটিকে সমর্থন দেয়।
এদিকে প্রথম দফার ভোটে তৃতীয় হওয়া দুই শতাধিক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। মূলত কট্টর ডানপন্থীদের উত্থান ঠেকাতে একজোট হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তাঁরা।
যদিও লো পেন বলছেন, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৮৯টি আসন জেতার সম্ভাবনা আছে তাঁর দলের।
সূত্র : বিবিসি
