সংবিধান হাতেই শপথ নিলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভোটের প্রচারে বার বার ‘সংবিধান বাঁচাও’ আন্দোলনের ডাক দিয়েছিলেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার সংসদে সংবিধান হাতেই শপথ নিলেন নিলেন তিনি। শপথগ্রহণের পরে ‘জয় হিন্দ’ এবং ‘জয় সংবিধান’ স্লোগানও তোলেন তিনি।

সোমবার থেকেই শুরু হয় নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এদিন বিকালে শপথবাক্য পাঠ করেন রায়বরেলি থেকে নির্বাচিত রাহুল। শপথবাক্য পাঠ করানোর দায়িত্বে ছিলেন বিজেপির বর্ষীয়ান সংসদ সদস্য ফগন সিং কুলস্তে।

এ সময় রাহুলের নাম ধরে ডাকতেই হাতে সংবিধান নিয়ে হাজির হন তিনি। হাতে ধরা ছিল সংবিধানের কপি। সেই সংবিধান বিরোধী দল ও সরকারের উদ্দেশে তুলে ধরার পরই শপথবাক্য পাঠ করেন সাবেক কংগ্রেস সভাপতি।

সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনের আগে রাহুলের দাবি ছিল, বিজেপি ‘অব কি বার, চারশো পার’ স্লোগান তুলেছে শুধু সংবিধান বদলানোর উদ্দেশ্যে।
তার অভিযোগ ছিল, সংবিধান বদলে দেশের গরিব এবং দলিতদের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। তার সেই দাবিতে বিশ্বাসও করেছিলেন দেশের সাধারণ ভোটার। ফলে চারশো আসনে জয় তো দূরের কথা, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদ সদস্যদের সমর্থনও পায়নি বিজেপি। ২৪০ আসন পেয়েই থমকে যেতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের।

এ বিভাগের অন্যান্য