গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৩ বছর। রবিবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন শহরের থানাপাড়া এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) গাইবান্ধা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) গাইবান্ধা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন বলেন, নিহত ওই নারীর শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন এবং ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
