বেতন-ভাতার ৪৬ লাখ টাকা উদ্ধার হলো মাটির নিচ থেকে
ব্যবসায়ীর কাছ থেকে চুরি হওয়া হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার টাকা উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া ৫২ লাখ টাকার মধ্যে মাটির নিচে পুঁতে রাখা ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী সূত্রাপুর থানা এলাকার ব্যবসায়ী শওকত হোসেন সুমন। এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
নজরুল ইসলাম জানান, গত ১২ জুন ব্যবসায়ী সুমন হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন।
সহকারী পুলিশ কমিশনার বলেন, অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে ড্রাইভার রুবেলকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মামলার বাদী সুমন বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এতো দ্রুত আমার টাকা ফেরত পাবো। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকব।
