অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালী শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার রাসেদ মুন্সীর মেয়ে। এবারের এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে তার অংশ নেওয়ার কথা ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তাতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।
