বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়ায় দুই পরিবারের সংঘর্ষে নিলিমা শিকারী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নিলিমা ওই এলাকার সুনীল শিকারীর স্ত্রী।
কমলাপুর ইউপি সদস্য মো. মনির হোসেন জানান, এক সপ্তাহ আগে নিলিমার স্বামী সুনীলের কাছে তার নাতনির বিয়ের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান পাশের বাড়ির রনজিৎ রায়।
এ বিষয়ে রায় পরিবারের রণজিৎ ও জয়দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বিয়ের অনুষ্ঠানের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মধ্য ধরান্দী গ্রামের শিকারী ও রায় পরিবারের মধ্যে মারামারি হয়। এতে নীলিমা শিকারী গুরুতর আহত হলে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৩টার দিকে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে যারা জড়িতদের আটকের চেষ্টা চলছে।
