ডিপজলের প্রশ্নের পর পার্লারের ভিডিও প্রকাশ করলেন নিপুণ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে লড়াই যেন থামছেই না! একদিকে যেমন চলছে আইনি লড়া, অন্যদিকে দুই পক্ষের কথার লড়াইও চলছে সমানতালে। এর আগে ডিপজলকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছিলেন নিপুণ। জবাব দিয়েছিলেন ডিপজলও। এবার এক সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে আবারও মুখ খুলেছেন ডিপজল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে মুখ খুলেছেন ডিপজল। তিনি বলেন, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল্য ব্যবসা? না, এটা আমর মূল্য ব্যবসা না।
এদিকে ডিপজলের এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ এক মিনিটের একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন।
হঠাৎ এভাবে লাইভে এসে পার্লারের ভিডিও দেখানো নিয়ে অনেকের ধারণা ডিপজলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমনটা করেছেন। তবে এ অভিনেত্রী ভিডিও শেয়ার করার বিষয়ে কোনো কিছু স্পষ্ট করেননি। এদিকে তিনি কমেন্ট সেকশন অফ করে রেখেছেন।
এ বছর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে হারিয়ে জয়ী হয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
গত ১৯ এপ্রিল শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯ ভোট।
