ফের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা
ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের কয়েকটি জেলা। এ সময় রাজধানী ঢাকায়ও ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারের মাওলাইক এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
মিয়ানমারের মাওলাইক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় সীমান্তবর্তী রাঙামাটি ও খাগড়াছড়িতে এটি বেশি অনুভূত হয়েছে। এদিকে সিলেট অনুভূত হয়েছে ভূমিকম্প। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এটি সিলেট এলাকায়ও অনুভূত হয়েছে।
