নদী থেকে উদ্ধার লাগেজে মিলল জবি শিক্ষার্থীর খণ্ডিত দেহ
ময়মনসিংহের সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাগেজের ভেতরে খণ্ডিত দেহ পেয়েছে পুলিশ। রবিবার (২ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন।
পুলিশের দাবি, লাশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ছিলেন।
এর আগে, এদিন সকালে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নদী থেকে কালো রঙের একটি ট্রলি লাগেজ থেকে মরদেহের তিন খণ্ড এবং পাশেই একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, খুন হওয়া তরুণের নাম সৌরভ। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইগবাজ ইউনিয়নের তারাটি গ্রামে বাসিন্দা ও ডাক বিভাগের কর্মচারী মো. ইউসুফের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন বলেন, ‘সৌরভ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়তেন বলে খোঁজ নিয়ে জেনেছি। তাদের কেউ গ্রামে থাকেন না।
