মুম্বাইয়ের বিলবোর্ড দুর্ঘটনায় নিহত কার্তিক আরিয়ানের ২ স্বজন
মুম্বাইয়ে ঘাটকোপার এলাকায় প্রচণ্ড ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মারা গেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দুই নিকটাত্মীয়। বুধবার (১৬ মে) দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, সোমবার মুম্বাইয়ে ঘাটকোপার এলাকায় পেট্রল পাম্পে ভেঙে পড়ে প্রায় ১২০ ফুটের একটি বিলবোর্ড। সেই সময় পেট্রল পাম্পে উপস্থিত ছিলেন গ্রাহকরা।

কার্তিকের কাকার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং কাকিমা অনিতা চাঁসোরিয়া (৫৯)। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মনোজ। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন।
সদ্যই প্রকাশ হয়েছে কার্তিকের আসন্ন চলচ্চিত্র চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার। ট্রেলারটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন কার্তিক। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। যেখানে কার্তিক ভারতের প্রথম প্যারা-অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের ভূমিকায় অভিনয় করেছেন।
