তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
সিলেটের সময় ডেস্ক :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
