তিন দিনেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন

সিলেটের সময় ডেস্ক :

 

সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের তিন দিনেও আগুন পুরোপুরি নেভেনি। আগুন সম্পূর্ণ নেভাতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি কাজ করছে নৌ বাহিনী ও কোস্টগার্ড। আজ সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি ছিটানো শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

গতকার রবিবার ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডসহ স্বেচ্ছাসেবীরা। তবে সন্ধ্যা নামায় এবং নদীতে ভাটার কারণে গতকাল বিকেলে পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরে আজ ভোর থেকে আবারো কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, সোমবার ভোর থেকে পানি  দেওয়া শুরু হয়েছে।

আগুন আর বাড়তে পারেনি। আশা করছি, আজকের মধ্যে আমরা একটা ফলাফল পাব। 
এ বিভাগের অন্যান্য