বিএনপি বিদেশনির্ভর হলে এসিরুমে সিনেমা দেখত : মঈন খান
সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো তাহলে সারা বছর এসিরুমে বসে সিনেমা দেখত।
শনিবার রাজধানীর মগবাজারে নির্যাতিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য।
বিএনপি নেতা মঈন খান বলেন, ‘আমরা আশা করবো সরকার গণতন্ত্রে বিশ্বাস করবে। মানুষকে তাদের মতামত প্রকাশের সুযোগ দিবে।
ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের ধরনা দিচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে মঈন খান বলেন, সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো তাহলে সারা বছর এসি রুমে বসে সিনেমা দেখত।
