ভারতে নির্মাণাধীন সেতু ধসে একজন নিহত, ৩০ জন আটকা
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ভারতের বিহারের সুপলে নির্মাণাধীন একটি সেতু ধসে একজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত ৩০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদেন বলা হয়, আজ শুক্রবার সকাল ৭টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সুপলের মারিচার কাছে অবস্থিত নির্মাণস্থলটি ধসের পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা ও ভীতির সৃষ্টি হয়।
পরে জরুরি উদ্ধারকাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা।ধ্বংসস্তূপের নিচে এখনও ৩০ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রূপি ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে। ধসে পড়ার কোনো কারণ এখনো জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
এর আগে বিহারের ভাগলপুরেও একই ধরনের এক দুর্ঘটনা ঘটেছিল।
