সন্তানকে বিক্রির পর মায়ের অনুশোচনা, সন্তান উদ্ধার
‘আমি একটা ভুল কইরা ফালাইছি। তিনদিন আগে আমার এক মেয়ে সন্তান জন্ম নেয়। আমার স্বামী নাই। তারে মানুষ করতে পারমুনা ভাইব্বা ৫০ হাজার টাকায় বিক্রি কইরা দিছি।
এমন তথ্য জানিয়ে গতকাল শনিবার (৯ মার্চ) দুপুরে গাজীপুরের কোনাবাড়ি থেকে একজন নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে কান্নায় ভেঙে পড়েন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলার মা যার মাধ্যমে সন্তান বিক্রি করেছিলেন তার প্রতিবেশী একজন সবজি বিক্রেতার কাছ থেকে ক্রেতার ঠিকানা সংগ্রহ করে গাজীপুরের নামাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে কলার মায়ের কাছে বুঝিয়ে দেয়। কোনাবাড়ি থানা পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআই কামরুজ্জামান ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।
