ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনা ঘিরে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনায় করা মামলায় নীল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
