যশোরে হত্যাসহ ৩২ মামলার আসামি খুন

সিলেটের সময় ডেস্ক :

 

যশোরে হত্যা, মাদকসহ ৩২ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম রমজান শেখ (৩০)। তিনি ওই এলাকার ফয়েজ শেখের ছেলে।

আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। 

নিহত রমজানের শাশুড়ি জানিয়েছেন, রাতে রমজান বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশে বের হয়। সে রেলগেট বাজারের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. খন্দকার রেজওয়ান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত রমজান যশোরের শীর্ষ সন্ত্রাসী।

তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় সে নিহত হয়েছে। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। 
এ বিভাগের অন্যান্য