পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান, জরিমানা

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় পানির অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নিয়মিত অভিযানে অংশ হিসেবে রবিবার (০৩ মার্চ) বন্দরবাজার ও ধোপাদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা আদায় করা হয়।

এসময় সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, প্রকৌশলী রনধীর রায় এবং সিলেট মহানগর পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য