ধানুষ-রাশমিকার সিনেমার শুটিং, রাস্তায় যানজট হওয়ায় পুলিশে অভিযোগ
তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা, গায়ক ও প্রযোজক হিসেবে খ্যাতি রয়েছে ধানুষের। অগণিত তাঁর অনুরাগী। স্বাভাবিকভাবেই তাঁর শুটিংয়ে দর্শনার্থীদের ভিড় হবেই। তবে এই ভিড় নিয়েই যত বিপত্তি।
সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন ছবির শুটিং করতে গিয়েছিলেন ধানুষ। কিন্তু তার ফলে স্থানীয় দর্শনার্থীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই ধর্মীয় স্থানে শুটিংয়ের নামে সমস্যা তৈরিকে ভালোভাবে নেননি দর্শনার্থীরা।
%20(2).jpg)
মন্দির চত্বরে ধানুষের শুটিংয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অপরিচ্ছন্ন পোশাকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক গাল দাড়ি অভিনেতার।
সিনেমার ইউনিট কিভাবে সেখানে শুটিং করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ভক্তদের একাংশ।
শেখর কমুল্লা পরিচালিত এই ছবিতে ধানুষ ছাড়াও রয়েছেন নাগার্জুন, রাশমিকা মান্দানা এবং জিম সার্ভ। মাফিয়া চক্রের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি।
