রাশ্মিকার সঙ্গে বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয়
প্রেম, ডেটিং ও বিয়ের প্রসঙ্গে নিয়মিত আলোচনায় থাকেন দক্ষিণের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানা। গুঞ্জন ছিল এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে হঠাৎ করেই নতুন খবর শোনা যায় যে বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।
লাইফস্টাইল এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশ্মিকার সঙ্গে বাগদানের গুঞ্জন নিয়ে কথা বলেছেন দক্ষিণী তারকা। অভিনেতা সাফ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তিনি বিয়ে বা বাগদান কোনোটাই করছেন না।
এর আগে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে আসে, এই জুটি শিগগিরই বিয়েবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
২০১৮ সালে তেলুগু ফিল্ম ‘গীথা গোবিন্দম’-এ কাজ করার সময় রাশ্মিকা ও বিজয়ের মধ্যে প্রেম শুরু হয়েছিল। তাঁরা দুজন সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্তরা তাঁদের অনস্ক্রিন রসায়নকে দারুণভাবে গ্রহণ করেছিল। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধ করেছেন বিজয়-রাশ্মিকা। এর পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরো তীব্রভাবে ছড়িয়ে পড়ে মিডিয়ায়। একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে ডেটিংয়ে। মালদ্বীপ, ভুটানসহ একাধিক সফরে দুজন একসঙ্গে গেছেন। যদিও এখন পর্যন্ত প্রক্যাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। তবে ঘনিষ্ঠ সূত্র অনুসারে, বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।
