গেঞ্জি পরেই বিয়ের আসরে নূপুর শিখর

বিনোদন ডেস্ক ঃ

 

প্রায় তিন বছরের সম্পর্ক নূপুর শিখর ও আমির খানের মেয়ে ইরা খানের। অবশেষে গতকাল চার হাত এক হলো তাদের।গতকাল বুধবার সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয় আমির খানের মেয়ে ইরা খানের। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা।

বিয়ের আসরে ইরা খানের পরনে ছিল লেহেঙ্গা। আর নূপুর শিখরের পরনে কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। আর মেয়ের বিয়েতে আমির খান পড়েছেন বেইজ রঙের একটি পাঞ্জাবি এবং গোলাপী পাগড়ি।

মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। সান্তাক্রুজ থেকে বান্দ্রা প্রায় আট কিলোমিটার দৌড়ে পৌঁছন নূপূর। অনুষ্ঠান কক্ষে পৌঁছে নিজেই বাজনার সঙ্গে নাচানাচি করেন নূপুর। পরনে তখনও তার শরীরচর্চার পোশাক। যদিও বিয়ের সময় লেহেঙ্গায় সাজেন আমির কন্যা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে জানা যায়, গতকাল বুধবার ৭টা নাগাদ সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের আচার-অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে দিন কয়েক আগে থেকে। ইরার গায়ে হলুদের অনুষ্ঠানে মরাঠি সাজে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে।

মুম্বাইয়ে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি রয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠান। ১৩ জানুয়ারি মুম্বাইয়ে রয়েছে বউভাতের অনুষ্ঠান। ওই দিনই আমন্ত্রিত বলিউডের খ্যাতনামা তারকারা।

এ বিভাগের অন্যান্য