জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ আহত
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই তরুণ। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) রাত ৯টায় পৌর শহরের বটেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের গোলাপ মিয়ার ছেলে আবু কাহার (২০) ও একই গ্রামের নেছার আলীর ছেলে অলিনুর (২০)।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় পৌর শহরের বটেরতল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল উল্টে যায়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই মারাত্মকভাবে আহত হয় ।
পরে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
