‘ভারত-নেপালের পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে’
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। দুই দেশের সম্পর্ক মেরামতে উচ্চ কূটনৈতিক পর্যায়ের এই সফর বেশ গুরুত্ব বহন করছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (৬ জুন) দিল্লিতে সফররত নেপালি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক বলেন, ভারত ও নেপালের পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করার এবং এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।
দুই দেশের প্রতিনিধিরা মূলত বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, জ্বালানি নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এই আলোচনাটি ভারতের দীর্ঘদিনের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। গেল মার্চ মাসে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সরকার ক্ষমতায় আসার পর এটিই কোনো নেপালি মন্ত্রীর প্রথম ভারত সফর।
