চোটে ব্রাজিলের ‘ভরসার’ বিশ্বকাপ শেষের শঙ্কা
বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় এক ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৬ মিনিট মাঠে খেলেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের প্রধান রাইট-ব্যাক ওয়েসলি ফ্রান্সাকে।
নিজেদের রক্ষণভাগকে পরখ করে নেওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল।
বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা মনে করা হচ্ছিল এই তরুণকে।
কোচ আনচেলত্তির জন্য বড় উদ্বেগের বিষয় হলো ফিফার নিয়ম। আগামী ১৩ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। আর নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চোটাক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে প্রাথমিক স্কোয়াড থেকে নতুন কাউকে নেওয়া যায়।
